আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, প্রস্তুতির ইঙ্গিত পাকিস্তানের

আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, প্রস্তুতির ইঙ্গিত পাকিস্তানের
ছবির ক্যাপশান, আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, প্রস্তুতির ইঙ্গিত পাকিস্তানের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা আগামী সপ্তাহের আগেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো।

নাম প্রকাশ না করার শর্তে দুইটি সূত্র জানায়, কয়েকটি ঘটনার ভিত্তিতে তারা এই ধারণায় পৌঁছেছে।

 

প্রথমত, দুটি মার্কিন ভারী পরিবহন বিমান সি-১৭ গ্লোবমাস্টার রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করেছে, যা ইসলামাবাদের কাছেই অবস্থিত।

 

দ্বিতীয়ত, বিমানবন্দর থেকে ইসলামাবাদের রেড জোন পর্যন্ত সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যা বাড়তি নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে।

 

তৃতীয়ত, ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেল থেকে অতিথিদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং শুক্রবার পর্যন্ত নতুন কোনো বুকিং নেওয়া হচ্ছে না।

 

এর আগে, গত ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।


সম্পর্কিত নিউজ