ইউরোপে আর মাত্র ছয় সপ্তাহের জেট জ্বালানি রয়েছে: আইইএ প্রধান

ইউরোপে আর মাত্র ছয় সপ্তাহের জেট জ্বালানি রয়েছে: আইইএ প্রধান
ছবির ক্যাপশান, ইউরোপে আর মাত্র ছয় সপ্তাহের জেট জ্বালানি রয়েছে: আইইএ প্রধান

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে জ্বালানি সংকটের আশঙ্কা ক্রমেই তীব্র হচ্ছে। ইউরোপে জেট জ্বালানির মজুদ এখন মাত্র প্রায় ছয় সপ্তাহের সমপরিমাণ-এমন সতর্কবার্তা দিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা–এর প্রধান ফাতিহ বিরোল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা–এর বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে তেল সরবরাহ বিঘ্নিত হলে শিগগিরই বিমান চলাচলেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। এমনকি ফ্লাইট বাতিলের পরিস্থিতিও তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জ্বালানি সংকটে বিমান চলাচল হুমকিতে

এক সাক্ষাৎকারে ফাতিহ বিরোল জানান, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। তার মতে, পরিস্থিতি দীর্ঘায়িত হলে এটি ইতিহাসের অন্যতম বড় জ্বালানি সংকটে রূপ নিতে পারে।

অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা

আইইএ প্রধানের ভাষ্য অনুযায়ী, এই সংকট কেবল জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতির ওপর। দীর্ঘ সময় ধরে সরবরাহ সংকট থাকলে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে এবং মুদ্রাস্ফীতি বাড়ার ঝুঁকি রয়েছে।

বাড়তে পারে জ্বালানির দাম

তিনি আরও সতর্ক করেছেন, এই পরিস্থিতির কারণে তেল, গ্যাস এবং বিদ্যুতের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যেতে পারে। ফলে সাধারণ ভোক্তা থেকে শুরু করে শিল্পখাত-সব জায়গায় ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে।


সম্পর্কিত নিউজ