ইরান-যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার তেল রপ্তানি আয় দ্বিগুণ

ইরান-যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার তেল রপ্তানি আয় দ্বিগুণ
ছবির ক্যাপশান, ইরান-যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার তেল রপ্তানি আয় দ্বিগুণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিলেও, পশ্চিমা নিষেধাজ্ঞায় আংশিক শিথিলতার সুযোগে রাশিয়ার তেল রপ্তানি আয় মার্চ মাসে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মার্চে তেল রপ্তানি থেকে রাশিয়ার আয় দাঁড়িয়েছে প্রায় ১৯ বিলিয়ন ডলারে, যা আগের মাসের তুলনায় প্রায় দ্বিগুণ।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ফেব্রুয়ারিতে রাশিয়ার অপরিশোধিত তেল ও তেলজাত পণ্যের দৈনিক রপ্তানি ছিল প্রায় ৩ লাখ ২০ হাজার ব্যারেল। তবে মার্চে তা বেড়ে দৈনিক প্রায় ৭১ লাখ ব্যারেলে পৌঁছেছে, যা রপ্তানি প্রবাহে বড় ধরনের উল্লম্ফনের ইঙ্গিত দেয়।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। বিশেষ করে সমুদ্রে অবস্থানরত তেলবাহী জাহাজ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত-১১ এপ্রিল পর্যন্ত-বিভিন্ন দেশকে তেল কেনার অনুমতি দেওয়া হয়। এর ফলে রাশিয়ার তেল বাজারে প্রবেশের সুযোগ বাড়ে এবং রপ্তানি আয় দ্রুত বৃদ্ধি পায়।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আরোপিত নিষেধাজ্ঞার মধ্যেও এমন আয়ের উল্লম্ফন বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন হিসাব-নিকাশের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত নিউজ