মার্কিন জাহাজ ইস্যুতে হরমুজে কড়া বার্তা ইরানের

মার্কিন জাহাজ ইস্যুতে হরমুজে কড়া বার্তা ইরানের
ছবির ক্যাপশান, মার্কিন জাহাজ ইস্যুতে হরমুজে কড়া বার্তা ইরানের

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে আধিপত্য বিস্তারের চেষ্টা করলে এর জবাব কঠোরভাবে দেওয়া হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালিতে নৌ চলাচলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ‘পুলিশি’ ভূমিকা নিতে চায়, তাহলে ইরান তাদের জাহাজ ধ্বংস করতেও পিছপা হবে না। তার ভাষায়, মার্কিন যুদ্ধজাহাজগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে সহজেই ডুবে যেতে পারে।

 

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে রেজাই প্রশ্ন তোলেন, বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর জন্য এমন ভূমিকা গ্রহণ করা কতটা যৌক্তিক। তিনি ইঙ্গিত দেন, এই পদক্ষেপ অঞ্চলজুড়ে আরও বড় সংঘাত ডেকে আনতে পারে।

 

প্রায় ছয় সপ্তাহ ধরে চলা সাম্প্রতিক সংঘাতের সময় ইরান নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করলে, এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এলাকায় সামরিক উপস্থিতি জোরদার করে। যদিও বর্তমানে দুই পক্ষের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও পরিস্থিতি এখনো অস্থিতিশীল।


সম্পর্কিত নিউজ