{{ news.section.title }}
হরমুজ প্রণালী ‘পূর্বের অবস্থায়’ ফিরে এসেছে - আইআরজিসি
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আবারও আগের অবস্থায় ফিরে গেছে বলে দাবি করেছে ইরানের আইআরজিসির যৌথ সামরিক কমান্ড।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর তথাকথিত অবরোধের নামে সামুদ্রিক ডাকাতি ও জাহাজ জব্দের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
এই পরিস্থিতির কারণে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পুনরায় আগের অবস্থায় ফিরে এসেছে এবং এখন এই গুরুত্বপূর্ণ নৌপথটি সশস্ত্র বাহিনীর কঠোর তত্ত্বাবধানে রয়েছে বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ইরান থেকে গন্তব্যে যাওয়া ও ফিরে আসা জাহাজগুলোর জন্য পূর্ণ নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত না করা পর্যন্ত হরমুজ প্রণালির বর্তমান অবস্থা অপরিবর্তিত থাকবে।