বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরান-এর সম্ভাব্য শান্তি আলোচনার খবর সামনে আসতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এর আগে সোমবার (২০ এপ্রিল) আলোচনা ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৬ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। তবে পরিস্থিতির আংশিক পরিবর্তনের ইঙ্গিত মিলতেই মঙ্গলবার বাজারে দামে সংশোধন আসে।

 

সর্বশেষ তথ্যে দেখা গেছে, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড-এর দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা প্রায় ০.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৪.৯৪ ডলারে। একইভাবে, যুক্তরাষ্ট্রের আরেক গুরুত্বপূর্ণ সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর মে মাসের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১.১১ ডলার বা ১.২ শতাংশ কমে ৮৮.৫০ ডলারে নেমে এসেছে।

 

তেলের দামের এই পতনের সঙ্গে সঙ্গে এশিয়ার শেয়ারবাজারেও কিছুটা ইতিবাচক সাড়া দেখা গেছে। চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার অগ্রগতি হতে পারে-এমন প্রত্যাশায় বিনিয়োগকারীদের মধ্যে ধীরে ধীরে আস্থা ফিরছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


সম্পর্কিত নিউজ