যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ায় তা স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ অবস্থানের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ শুরু থেকেই সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। এ প্রক্রিয়ায় অবদান রাখা সংশ্লিষ্ট সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টারও প্রশংসা করেছে সরকার।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে হওয়া এই চুক্তি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়িত হবে এবং দীর্ঘমেয়াদে কার্যকর ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

 

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে বিদ্যমান ইতিবাচক পরিবেশ কাজে লাগিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে বাকি অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের আহ্বান জানিয়েছে।

 

এ ছাড়া আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি সরবরাহ শৃঙ্খল, বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতা দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে বলেও প্রত্যাশা প্রকাশ করেছে বাংলাদেশ।


সম্পর্কিত নিউজ