{{ news.section.title }}
আজ সোনার দাম কত, বেড়েছে নাকি কমেছে?
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পরিবর্তন এলেও সর্বশেষ নির্ধারিত দামেই বর্তমানে লেনদেন হচ্ছে। আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং আমদানিনির্ভরতার কারণে স্বর্ণের দাম প্রায়ই ওঠানামা করছে।
গত ১৫ এপ্রিল সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
আরো পড়ুন : আজ শুরু এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে খরচ পড়ছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা। ১৮ ক্যারেটের ক্ষেত্রে প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।
আরো পড়ুন : ভোরবেলায় ভূমিকম্প, কোথায় কোথায় অনুভূত?
তবে এই নির্ধারিত দামের সঙ্গে অতিরিক্ত খরচ হিসেবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হয়। ফলে গয়নার চূড়ান্ত দাম আরও কিছুটা বাড়তে পারে। এছাড়া নকশা ও কারিগরি মানের ওপর নির্ভর করে মজুরির হার কমবেশি হতে পারে।
এদিকে চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দামে মোট ৫৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ দফা দাম বেড়েছে, আর ২৩ দফায় কমানো হয়েছে। ঘন ঘন এই পরিবর্তন দেশের স্বর্ণবাজারে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।