{{ news.section.title }}
বিএনপি যে ওয়াদা দেয়, ক্ষমতায় গেলে তা পূরণ করে: প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি যে ওয়াদা দেয়, ক্ষমতায় গেলে তা পূরণ করে।
চাঁদপুর যাওয়ার পথে শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়ায় আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শনিবার সকাল থেকে কুমিল্লার বরুড়া উপজেলায় সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। অনেককে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগান দিতে দেখা যায়। সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে শবিবার (১৬ মে) সকালে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী সফরসূচি অনুযায়ী, কুমিল্লার বরুড়ায় পথসভা শেষে দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন।
দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
বিকেল ৫টায় প্রধানমন্ত্রী চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে এ সফর শেষ করবেন প্রধানমন্ত্রী।
সর্বশেষ ২০১২ সালে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চাঁদপুর সফর করেছিলেন। এরপর দীর্ঘ বিরতির পর দলের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমান এ জেলা সফর করলেন।