সৌদি আরবে পৌঁছেছেন ৩৫ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ৪ জনের

সৌদি আরবে পৌঁছেছেন ৩৫ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ৪ জনের
ছবির ক্যাপশান, সৌদি আরবে পৌঁছেছেন ৩৫ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ৪ জনের

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া চারজনই পুরুষ। তারা সবাই পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। মদিনা, জেদ্দা বা মিনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

 

মৃত হজযাত্রীরা হলেন মো. নইম উদ্দীন মন্ডল, মো. আবুল কাশেম, মো. সেরাজুল হক ও মো. খলিলুর রহমান।

 

বুলেটিনে জানানো হয়েছে, ২৬ এপ্রিল সৌদি সময় পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩২ হাজার ৪৮২ জন।

 

এ পর্যন্ত মোট ৮৯টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৮টি, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট।

 

এয়ারলাইন্সভিত্তিক হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫ হাজার ৭৪৮ জন, সৌদি এয়ারলাইন্স ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

 

সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে স্থাপিত চিকিৎসাকেন্দ্র থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৫০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া হজ আইটি হেল্পডেস্ক থেকে ৬ হাজার ৯২২টি সেবা দেওয়া হয়েছে।

 

ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে হজযাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, অতিরিক্ত গরমে সতর্ক থাকা এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসাকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
 


সম্পর্কিত নিউজ