নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী

নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী
ছবির ক্যাপশান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নকল ও প্রশ্নফাঁস রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নকলের ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (২৪ জুন) সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

 

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে প্রকাশ্যে নকলের ঘটনা কমলেও এর ধরন পরিবর্তন হয়েছে। প্রযুক্তিনির্ভর নানা উপায়ে নকলের চেষ্টা করা হচ্ছে। এসব অপরাধে সহযোগিতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সাইবার আইনেও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে কেউ আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে।

 

তিনি বলেন, কোনো পরীক্ষাকেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠানে নকলের ঘটনা পাওয়া গেলে শুধু পরীক্ষার্থী নয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকেও জবাবদিহির আওতায় আনা হবে। শিক্ষা ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে প্রশাসনিক ও আইনি পদক্ষেপ আরও জোরদার করা হবে।

 

শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, গত এক দশক ধরে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করে শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।

 


সম্পর্কিত নিউজ