দেশের ইতিহাসে সর্ববৃহৎ সিসার চালান জব্দ, গ্রেপ্তার ৩

দেশের ইতিহাসে সর্ববৃহৎ সিসার চালান জব্দ, গ্রেপ্তার ৩
ছবির ক্যাপশান, দেশের ইতিহাসে সর্ববৃহৎ সিসার চালান জব্দ, গ্রেপ্তার ৩

অনলাইনে পরিচালিত একটি সংঘবদ্ধ সিসা সরবরাহকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রাজধানীর গুলশান ও ভাটারা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৫ কেজি ৯০০ গ্রাম সিসা, ৪১টি হুক্কা, ৪০ কেজি কয়লা এবং বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। ডিএনসির দাবি, এটি দেশের ইতিহাসে একসঙ্গে জব্দ হওয়া সবচেয়ে বড় সিসার চালান।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ বদরুদ্দীন এ তথ্য জানান।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ইরানি বংশোদ্ভূত দুই সহোদর আহমেদ শরীফি (৩৪) ও মেহদাদ শরীফি (৩৪) এবং তাদের সহযোগী মো. মাকসুদ আলম (৪০)। ডিএনসির তথ্য অনুযায়ী, দুই সহোদর দীর্ঘ সময় ইরানে অবস্থান করে সিসা ব্যবসার কৌশল, বাজার ব্যবস্থাপনা এবং সরবরাহ পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। পরে বাংলাদেশে ফিরে তারা একই মডেলে অনলাইনভিত্তিক ব্যবসা শুরু করেন।

 

ডিএনসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি ফেসবুক পেজের মাধ্যমে দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সিসা ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রি করা হচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পণ্যের ছবি প্রকাশ, গ্রাহকের সঙ্গে যোগাযোগ, অর্ডার গ্রহণ এবং মূল্য নির্ধারণ করা হতো। পরে দেশীয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠানো হতো।

 

গত ২ জুলাই রাজধানীর বসুন্ধরা ও মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে ওই ফেসবুক পেজের নামে পাঠানো দুটি পার্সেল জব্দ করা হয়। প্রতিটি পার্সেলে এক কেজি করে সিসা পাওয়া যায়। পার্সেলের প্রেরক শনাক্ত করে গুলশানের কালাচাঁদপুর এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

 

সেখানে দুই সহোদরকে আটক করা হয় এবং তাদের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আরও ৪৫ কেজি ৯০০ গ্রাম সিসা ও ২০টি হুক্কা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, তাদের সরবরাহের একটি বড় অংশ ভাটারার নূরেরচালা এলাকার বাসিন্দা মাকসুদ আলমের কাছ থেকে আসতো।

 

পরবর্তীতে নূরেরচালায় অভিযান চালিয়ে মাকসুদ আলমকে আটক করা হয়। তার বাসা থেকে আরও ১৮ কেজি সিসা এবং ২১টি হুক্কা উদ্ধার করা হয়।

 


সম্পর্কিত নিউজ