কুরিয়ারে কক্সবাজার থেকে রংপুরে এলো ১২ হাজার পিস ইয়াবা

কুরিয়ারে কক্সবাজার থেকে রংপুরে এলো ১২ হাজার পিস ইয়াবা
ছবির ক্যাপশান, কুরিয়ারে কক্সবাজার থেকে রংপুরে এলো ১২ হাজার পিস ইয়াবা

কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রংপুরে পাঠানো চায়ের প্যাকেটের ভেতর থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকার বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (১ জুলাই) সকালে রংপুর নগরীর ফায়ার সার্ভিস মোড় এলাকায় অবস্থিত এসএস পরিবহন কুরিয়ার সার্ভিস কার্যালানে অভিযান চালিয়ে ইয়াবার এই বড় চালান উদ্ধার করা হয়। পরে দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর।

 

আটক ব্যক্তি মনসুর মন্ডল ওরফে বোদা (৩৮)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামের জালাল মন্ডলের ছেলে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ও বগুড়া জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে কর্মকর্তারা ছদ্মবেশে কুরিয়ার সার্ভিস কার্যালয়ের আশপাশে অবস্থান নেন।

 

একপর্যায়ে মনসুর মন্ডল কক্সবাজার থেকে পাঠানো একটি পার্সেল গ্রহণ করতে এলে তাকে আটক করা হয়। পরে সন্দেহভাজন পার্সেলটি তল্লাশি করে চায়ের প্যাকেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মনসুরের কক্সবাজারে একটি চায়ের দোকান রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ওই ব্যবসার আড়ালে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

 

রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর বলেন, কক্সবাজার থেকে চায়ের প্যাকেটের ভেতরে ইয়াবা লুকিয়ে রংপুরে পাঠানো হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাকে হাতে-নাতে আটক করেছি।

 


সম্পর্কিত নিউজ