{{ news.section.title }}
নিউইয়র্কে ইসরাইলকে অস্ত্র বিক্রির প্রতিবাদে বিক্ষোভ, আটক প্রায় ১০০ জন
ইসরাইলকে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভে অংশ নিয়ে প্রায় ৯০ জনকে আটক করেছে পুলিশ।
ম্যানহাটনে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইরান যুদ্ধ ও ইসরাইলকে অস্ত্র সরবরাহের বিরোধিতা করেন। বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
বিক্ষোভের নেতৃত্ব দেওয়া সংগঠন জিউইশ ভয়েস ফর পিস জানায়, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে হুইসেলব্লোয়ার চেলসি ম্যানিং, অভিনেতা হ্যারি নেফ এবং নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য অ্যালেক্সা অ্যাভিলেসও রয়েছেন।
তথ্য অনুযায়ী, প্রথমে বিক্ষোভকারীরা সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার এবং সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডের ম্যানহাটন অফিসে অবস্থান কর্মসূচি করার চেষ্টা করেন।
তবে নিরাপত্তা বাহিনী তাদের ভবনের ভেতরে প্রবেশ করতে বাধা দিলে তারা বাইরে রাস্তায় অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন।
এসময় বিক্ষোভকারীরা “মানুষের জন্য অর্থ ব্যয় করো, বোমার জন্য নয়” স্লোগান দিতে থাকেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এবং তিনটি বাসে তুলে নিয়ে যায়।