গুলশানের হাসপাতাল থেকে ভারতীয় নারীর মরদেহ উদ্ধার

গুলশানের হাসপাতাল থেকে ভারতীয় নারীর মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশান, গুলশানের হাসপাতাল থেকে ভারতীয় নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানের বারিধারায় একটি হাসপাতাল থেকে শামিম সলিম কাসিম নামে ৬৭ বছর বয়সী ভারতীয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার, ২৮ এপ্রিল বেলা ১১টার দিকে বারিধারার কন্টিনেন্টাল হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানিয়েছে, মারা যাওয়া শামিম সলিম কাসিম ভারতীয় নাগরিক। তিনি কাশ্মীরের বাসিন্দা। তার বাবার নাম আমিন বাচুয়ালি।

 

গুলশান থানার উপপরিদর্শক আলিম জানান, শামিম সলিম কাসিম গুলশানের বারিধারা পার্ক রোডের বরাক পার্ক ভ্যালিতে থাকতেন। মঙ্গলবার সকালে বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।

 

পরে তার ছেলে সুহাইল সলিম কাশিম তাকে কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এসআই আলিম আরও জানান, সুরতহাল তৈরির সময় মরদেহে অস্বাভাবিক কোনো চিহ্ন দেখা যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
 


সম্পর্কিত নিউজ