আগামীকাল সকাল ১১টা পর্যন্ত সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

আগামীকাল সকাল ১১টা পর্যন্ত সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা
ছবির ক্যাপশান, সারাদেশে ভারী বর্ষণ

রাজধানীসহ দেশের আট বিভাগেই আগামীকাল সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবার্তা জারি রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

তিনি জানান, ভারী বর্ষণের পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এছাড়া নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল আছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান বৃষ্টিপাত আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আগামী ৪ থেকে ৫ দিন ভারী বর্ষণ, বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবণতা থাকতে পারে।

 

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, আগামী ৫ মে থেকে বৃষ্টিপাত কমে আসতে পারে। একই সঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে।

 

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খোলা মাঠ, জলাশয়, গাছের নিচে ও বিদ্যুতের খুঁটির পাশে অবস্থান না করার আহ্বান জানানো হয়েছে।

ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে নদীপথ ও উপকূলীয় এলাকায় চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
 


সম্পর্কিত নিউজ